জৈনধর্মের ইতিহাস - প্রশ্ন ও উত্তর । 24mcq

👉 জৈনধর্মের ইতিহাস - প্রশ্ন ও উত্তর ঃ- 


১. জৈনধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন ? ***

উত্তর ঃ জৈন ধর্মমত অনুসারে মোট ২৪ জন ধর্মগুরু বা তীর্থঙ্কর ছিলেন ।


২. জৈনদের প্রথম তীর্থঙ্করের নাম কী ছিল ? *

উত্তর ঃ ঋষভদেব বা ঋষভনাথ ছিলেন জৈনদের প্রথম তীর্থঙ্কর।


৩. জৈনদের ২৩ তম তীর্থঙ্করের নাম কী ছিল ?*

উত্তর ঃ  পার্শ্বনাথ বা পরেশনাথ ছিলেন জৈনদের ২৩ তম তীর্থঙ্কর।


৪. জৈনদের ২৪ তম তীর্থঙ্করের নাম কী ছিল ? *

উত্তর ঃ জৈনদের ২৪ তম তীর্থঙ্করের নাম ছিল মহাবীর ।


৫. মহাবীরের জন্ম কবে এবং কোথায় হয়েছিল ? 

উত্তর ঃ মহাবীরের জন্ম হয়েছিল আনুমানিক ৫৪০ খ্রিস্টপূর্বাব্দে । তিনি উত্তর বিহারের বৈশালীর কুন্দগ্রামে জন্মগ্রহণ করেছিলেন ।


৬. মহাবীরের বাল্যনাম কী ছিল ? 

উত্তর ঃ মহাবীরের বাল্যনাম ছিল বর্ধমান ।


৭. মহাবীরের পিতা কে ছিলেন ? 

উত্তর ঃ মহাবীরের পিতা ছিলেন সিদ্ধার্থ । তিনি ছিলেন জ্ঞাত্রিক গোষ্ঠীর নেতা ।


৮. মহাবীরের মাতা কে ছিলেন ?

উত্তর ঃ মহাবীরের মাতা ছিলেন ত্রিশলাদেবী । তিনি ছিলেন লিচ্ছবিরাজ চেতকের বোন ।


৯. কার সাথে মহাবীরের বিবাহ হয়েছিল ? 

উত্তর ঃ যশোদা নামে এক ক্ষত্রিয় রাজকন্যার সাথে মহাবীরের বিবাহ হয়েছিল ।


১০. মহাবীরের কন্যার নাম কী ছিল ? 

উত্তর ঃ মহাবীরের কন্যারত নাম ছিল আনজ্জা বা প্রিয়দর্শনা ।


১১. কত বছর বয়সে মহাবীর গৃহত্যাগ করেছিলেন ? 

উত্তর ঃ মহাবীর গৃহত্যাগ করেছিলেন মাত্র ৩০ বছর বয়সে ।


১২. কত বছর তপস্যা করে মহাবীর দিব্যজ্ঞান লাভ করেছিলেন ? 

উত্তর ঃ ১২ বছর তপস্যা করে জৈনধর্মের ২৪ তম তীর্থঙ্কর মহাবীর দিব্যজ্ঞান লাভ করেছিলেন ।


১৩. বর্ধমানের নাম কীভাবে মহাবীর হয়েছিল ? 

উত্তর ঃ দীর্ঘ ১২ বছর তপস্যা করে বর্ধমান প্রথমে 'কৈবল্য' বা সর্বজ্ঞ , এরপর তিনি 'জিন' বা জিতেন্দ্রিয় এবং সর্বশেষ তিনি 'মহাবীর' হয়েছিলেন । 


১৪. মহাবীর কোথায় কোথায় নিজের ধর্ম প্রচার করেছিলেন ? 

উত্তর ঃ কোশল ,  অঙ্গ , মগধ , চম্পা , মিথিলা , শ্রাবস্তী প্রভৃতি স্থানে তিনি নিজের ধর্ম প্রচার করেছিলেন। 


১৫. মগধের কোন কোন রাজা জৈনধর্মের অনুরাগী ছিলেন ? 

উত্তর ঃ বিম্বিসার , অজাতশত্রু ও চন্দ্রগুপ্ত মৌর্য জৈনধর্মের অনুরাগী ছিলেন ।


১৬. কবে এবং কোথায় মহাবীরের দেহত্যাগ ঘটে ? 

উত্তর ঃ আনুমানিক ৪৬৮ খ্রিস্টপূর্বাব্দে বিহারের রাজগীরের পাবাপুরীতে মহাবীর অনশন করে মৃত্যুবরণ করেছিলেন ।


১৭. চতুর্যাম নীতি কে প্রবর্তন করেছিলেন ? *

উত্তর ঃ  চতুর্যাম নীতি প্রবর্তন করেছিলেন জৈনধর্মের ২৩ তম তীর্থঙ্কর পার্শ্বনাথ বা পরেশনাথ ।


১৮. চতুর্যাম গুলি কী কী ? 

উত্তর ঃ চতুর্যাম গুলি হল - (ক) অহিংসা  (খ) সত্যবাদিতা  (গ) অচৌর্য  (ঘ) অপরিগ্রহ অর্থাৎ কোনো বস্তুর প্রতি আসক্তি না রাখা ।


১৯. পঞ্চমহাব্রত কী ? *

উত্তর ঃ চতুর্যামের সাথে ব্রহ্মচর্য -কে যুক্ত করে মহাবীর পঞ্চমহাব্রত নীতির প্রবর্তন করেছিলেন ।


২০. ত্রিরত্ন কী ?

উত্তর ঃ জীবনের কালচক্র থেকে মুক্তির জন্য জৈনধর্মে তিনটি পথ অনুসরণের কথা বলা হয় , এগুলি ত্রিরত্ন নামে পরিচিত । এই তিনটি  পথ হল - (ক) সৎ জ্ঞান  (খ) সৎ বিশ্বাস  (গ) সৎ আচরণ ।


২১. 'সর্বপ্রাণবাদতত্ত্ব' কারা প্রচার করেন ? 

উত্তর ঃ  'সর্বপ্রাণবাদতত্ত্ব' প্রচার করেন জৈনরা ।  'সর্বপ্রাণবাদতত্ত্ব' অনুসারে জৈনরা ইট , কাঠ  নদী সবকিছুতেই প্রাণের অস্তিত্ব মনে করতেন ।


২২. জৈন ধর্মের কয়টি ভাগ অ কী কী ? 

উত্তর ঃ পোশাক পরিধানকে কেন্দ্র করে জৈনদের মধ্যে বিবাদ শুরু হয় এবং তারা দুটি অংশে ভাগ হয়ে যায় । একটি হল দিগম্বর এবং অন্যটি হল শ্বেতাম্বর ।


২৩. দিগম্বর কাদের বলা হয় ? *

উত্তর ঃ যেসব জৈনধর্মের অনুরাগীরা মহাবীরের আদর্শ অনুযায়ী পরিধেয় বস্ত্র ত্যাগ করার কথা দাক্ষিণাত্যে গিয়ে প্রচার করেছিলেন তাদের জৈনধর্মে দিগম্বর বলা হয় । দিগম্বরদের নেতা ছিলেন ভদ্রবাহু ।


২৪. শ্বেতাম্বর কাদের বলা হয় ? *

উত্তর ঃ যেসব জৈনধর্মের অনুরাগীরা পার্শ্বনাথের আদর্শকে মেনে শ্বেতবস্ত্র পরিধান করে নগ্নতাকে আশ্রয় না করে উত্তর ভারতে জৈনধর্মের প্রচার চালিয়েছিলেন তাদের শ্বেতাম্বর বলা হয় । শ্বেতাম্বরদের নেতা ছিলেন স্থুলভদ্র । 


২৫. জৈনদের প্রথম লিখিত গ্রন্থের নাম কী ? 

উত্তর ঃ 'কল্পসূত্র' ছিল জৈনদের প্রথম লিখিত গ্রন্থ। যেটি ভদ্রবাহু রচনা করেছিলেন ।

২৬. অনেকান্তবাদ ,ন্যায়বাদ , স্যাদবাদ -এগুলি কোন ধর্মের সাথে জড়িত ?

উত্তর ঃ অনেকান্তবাদ ,ন্যায়বাদ , স্যাদবাদ -এগুলি জৈন ধর্মের সাথে জড়িত ।


২৭. প্রথম জৈন সম্মেলন সম্পর্কে লেখ ।

উত্তর ঃ আনুমানিক ৩০০ খ্রিস্টপূর্বাব্দে মগধের রাজধানী পাটলিপুত্রে প্রথম জৈন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল । এই সম্মেলনের নেতৃত্ব দিয়েছিলেন স্থুলভদ্র । এই সম্মেলনে জৈনদের উপদেশগুলিকে বারোটি খন্ডে সংকলিত করা হয়েছিল যাকে 'দ্বাদশ অঙ্গ' বা 'সিদ্ধান্ত' বলা হয়ে থাকে । এটি অর্ধ-মাগধী ভাষায় রচিত । 


২৮. দ্বিতীয় জৈন সম্মেলন সম্পর্কে লেখ ।

উত্তর ঃ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গুজরাটের বলভীতে দ্বিতীয় জৈন সম্মেলনটি হয়েছিল । এই সম্মেলনে 'দ্বাদশ অঙ্গ'-কে পুনর্মূল্যায়ন করে প্রাকৃত ভাষায় 'দ্বাদশ উপাঙ্গ' রচনা করা হয় । এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল (ক) অঙ্গ (খ) উপাঙ্গ (গ) মূল ও (ঘ) সূত্র । 


২৯. মহাবীর কোথায় তপস্যা করে কৈবল্য লাভ করেছিলেন ? 

উত্তর ঃ মহাবীর জুম্ভিকা গ্রামে ঋজুপালিকা নদীর তীরে শাল গাছের নীচে বসে তপস্যা করে কৈবল্য লাভ করেছিলেন । 


৩০. জিন শব্দের অর্থ কী ? *

উত্তর ঃ জিন শব্দের অর্থ হল জিতেন্দ্রিয় ।


৩১. কৈবল্য শব্দের অর্থ কী ? *

উত্তর ঃ কৈবল্য শব্দের অর্থ হল সর্বজ্ঞ ।


৩২. মহাবীরের প্রথম শিষ্যের নাম কী ? **

উত্তর ঃ মহাবীরের প্রথম শিষ্য ছিলেন তাঁর জামাতা জামেলি ।


৩৩. 'স্যাদ' কথাটির অর্থ কী ? **

উত্তর ঃ  'স্যাদ' কথাটির অর্থ হল 'হতে পারে' ।


৩৪. দৃষ্টিবাদ গ্রন্থের রচয়িতা কে ? 

উত্তর ঃ  দৃষ্টিবাদ গ্রন্থের রচয়িতা হলেন স্থুলভদ্র ।


৩৫. মহাবীর কোন ভাষায় ধর্মপ্রচার করতেন ? 

উত্তর ঃ মহাবীর অর্ধ-মাগধী ভাষায় তাঁর ধর্মপ্রচার করতেন । 


৩৬. 'Apathramsa' এটি কোন ধর্মের বিষয় ?

উত্তর ঃ এটি জৈনধর্মের একটি বিষয় ।


৩৭. কোন জৈন সাধকের সাথে চন্দ্রগুপ্ত মৌর্য দক্ষিণ ভারতে গমন করেছিলেন ? 

উত্তর ঃ জৈন সাধক ভদ্রবাহুর সাথে চন্দ্রগুপ্ত মৌর্য দক্ষিণ ভারতে গিয়েছিলেন । 


৩৮. 'নির্গ্রন্থ নটপুত্র' কাকে বলা হয় ? ***

উত্তর ঃ বর্ধমান মহাবীরকে 'নির্গ্রন্থ নটপুত্র বলা হয়ে থাকে ।


৩৯. জৈনধর্মের ২৪ জন তীর্থঙ্করের প্রতীক ঃ

তীর্থঙ্কর

প্রতীক

ঋষভনাথ

ষাঁড় *

পদ্মপ্রভ

পদ্ম

অজিতনাথ

হাতি

সুপার্শ্বনাথ

স্বস্তিক

সম্ভবনাথ

ঘোড়া

চন্দ্রপ্রভ

অর্ধচন্দ্র

অভিনন্দনাথ

বাঁদর

সুবিধিনাথ

শুশুক

সুমতিনাথ

চক্রবাক পক্ষীবিশেষ

শীতলানাথ

কল্পবৃক্ষ

শ্রেয়ংসনাথ

গরুড়

অনন্তনাথ

ভাল্লুক

বাসুপুজ্য

মহিষ

ধর্মনাথ

ব্যাঘ্রদন্ত

বিমলনাথ

বরাহ / ভাল্লুক

শান্তিনাথ

হরিণ

কুন্ঠুনাথ

ছাগল

মনিসুব্রত

কচ্ছপ

অরনাথ

মাছ

নেমিনাথ

নীলপদ্ম

মল্লিনাথ

কলসি *

অরিষ্ট-নেমিনাথ

শঙ্খ

পার্শ্বনাথ

সর্প *

বর্ধমান মহাবীর

সিংহ *


24mcq
24 mcq

Post a Comment

0 Comments