গুপ্ত পরবর্তী যুগ | প্রশ্ন ও উত্তর | 24mcq

 প্রশ্ন ঃ হূনরা কোথায় বসবাস করত?

 👉 হূনরা চীন সীমান্তে বসবাস করত। এরা দুটি শাখায় বিভক্ত ছিল। যথা- (ক) কৃষ্ণ হুন  (খ) শ্বেত হূন


প্রশ্ন ঃ কৃষ্ণ হূন শাখার নেতা কে ছিলেন? *

 👉 কৃষ্ণ হূন শাখার নেতা ছিলেন অ্যাটিলা


প্রশ্ন ঃ শ্বেত হূন শাখার দু-জন উল্লেখযোগ্য নেতার নাম লেখ। *

 👉 শ্বেত হূন শাখার দু-জন উল্লেখযোগ্য নেতা ছিলেন তোরমানমিহিরকুল


প্রশ্ন ঃ তোরমান কোন গুপ্তসম্রাটের কাছে পরাজিত হয়েছিলেন? *

 👉 তোরমান গুপ্তসম্রাট ভানুগুপ্তের কাছে পরাজিত হয়েছিলেন।


প্রশ্ন ঃ তোরমান কোন ধর্ম গ্রহণ করেছিলেন?

 👉 তোরমান জৈন ধর্ম গ্রহণ করেছিলেন।


প্রশ্ন ঃ মিহিরকুল কার উপাসক ছিলেন?

 👉 মিহিরকুল শিবের উপাসক ছিলেন।


প্রশ্ন ঃ মিহিরকুলের রাজধানী কোথায় ছিল? *

 👉 মিহিরকুলের রাজধানী ছিল শিয়ালকোট


প্রশ্ন ঃ কে কোথায় মান্দাশোর রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন?

 👉 যশোধর্মন মালবে মান্দাশোর রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন। 


প্রশ্ন ঃ যশোধর্মনের রাজধানী কোথায় ছিল? *

 👉 যশোধর্মনের রাজধানী ছিল দাশপুর বা মান্দাশোর


প্রশ্ন ঃ মৈত্রক রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

 👉 মৈত্রক রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন ভট্টারক। তিনি বলভীতে এই রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন।


প্রশ্ন ঃ প্রথম শিলাদিত্য কোন বংশের রাজা ছিলেন?

 👉  প্রথম শিলাদিত্য মৈত্রক বংশের রাজা ছিলেন। তিনি ৬০৬ থেকে ৬১২ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন।


প্রশ্ন ঃ মৈত্রক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? *

 👉  মৈত্রক বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন চতুর্থ ধরসেন


প্রশ্ন ঃ চতুর্থ ধরসেনের সভাকবি কে ছিলেন?

 👉  চতুর্থ ধরসেনের সভাকবি ছিলেন ভট্টি


প্রশ্ন ঃ ভট্টির লেখা গ্রন্থটির নাম কী? *

 👉 ভট্টির লেখা গ্রন্থটির নাম হল ভট্টিকাব্যম বা রাবণবধম


প্রশ্ন ঃ চতুর্থ ধরসেনের আমলের দু-জন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিতের নাম লেখ।

 👉 চতুর্থ ধরসেনের আমলের দু-জন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত ছিলেন স্থিরমতিগুণমতি


প্রশ্ন ঃ মৌখরি বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? *

 👉 মৌখরি বংশের প্রথম স্বাধীন রাজা ছিলেন ঈশানবর্মণ


প্রশ্ন ঃ মৌখরি বংশের শেষ রাজা কে ছিলেন?

 👉 মৌখরি বংশের শেষ রাজা ছিলেন গ্রহবর্মণ


প্রশ্ন ঃ গৌড় বা বাংলাদেশের প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন? *

 👉 গৌড় বা বাংলাদেশের প্রথম সার্বভৌম রাজা  ছিলেন শশাঙ্ক

প্রশ্ন ঃ শশাঙ্কের অপর নাম কী ছিল? *

 👉  শশাঙ্কের অপর নাম ছিল নরেন্দ্রগুপ্ত


প্রশ্ন ঃ শশাঙ্ক কোন ধর্মের উপাসক ছিলেন?

 👉 শশাঙ্ক শৈব ধর্মের উপাসক ছিলেন।


প্রশ্ন ঃ শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? *

 👉  শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ


প্রশ্ন ঃ শশাঙ্কের মৃত্যু হয়েছিল কবে?

 👉 ৬৩৭ খ্রিস্টাব্দে  শশাঙ্কের মৃত্যু হয়েছিল।


প্রশ্ন ঃ কে পুষ্যভুতি বংশের প্রতিষ্ঠা করেছিলেন? *

 👉 পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠা করেছিলেন পুষ্যভূতি


প্রশ্ন ঃ পুষ্যভূতি কার উপাসক ছিলেন?

 👉  পুষ্যভূতি শিবের উপাসক ছিলেন। 


প্রশ্ন ঃ  পুষ্যভূতি বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন?

 👉  প্রভাকরবর্ধন ছিলেন পুষ্যভূতি বংশের প্রথম স্বাধীন রাজা ।


প্রশ্ন ঃ  প্রভাকরবর্ধন কার উপাসক ছিলেন?

 👉  প্রভাকরবর্ধন সূর্যের উপাসক ছিলেন।


প্রশ্ন ঃ  'প্রতাপশীল' নামে কে পরিচিত ছিলেন? *

 👉  পুষ্যভূতি বংশীয় সম্রাট প্রভাকরবর্ধন  'প্রতাপশীল' নামে পরিচিত ছিলেন।


প্রশ্ন ঃ হর্ষবর্ধন কবে সিংহাসনে বসেছিলেন?

 👉 ৬০৬ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন পুষ্যভূতি বংশীয় সম্রাট হর্ষবর্ধন।


প্রশ্ন ঃ হর্ষবর্ধনের উপাধি কী কী ছিল? *

 👉 হর্ষবর্ধনের উপাধি ছিল 'শিলাদিত্য', 'সকলোত্তরপথনাথ'


প্রশ্ন ঃ 'হর্ষাব্দ' বা ' হর্ষ-সম্বৎ' কে চালু করেছিলেন? *

 👉  'হর্ষাব্দ' বা ' হর্ষ-সম্বৎ' চালু করেছিলেন পুষ্যভূতি বংশীয় সম্রাট হর্ষবর্ধন


প্রশ্ন ঃ হর্ষবর্ধনের লেখা কয়েকটি নাটকের নাম লেখ। *

 👉  হর্ষবর্ধনে যে নাটকগুলি রচনা করেছেন সেগুলি হল নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা


প্রশ্ন ঃ বানভট্টের রচিত গ্রন্থের নাম কী? *

 👉 বানভট্টের রচিত গ্রন্থের নাম কাদম্বরী, হর্ষচরিত


প্রশ্ন ঃ সি-ইউ-কি গ্রন্থটি কে রচনা করেছিলেন? *

 👉  সি-ইউ-কি গ্রন্থটি রচনা করেছিলেন হিউয়েন সাঙ

প্রশ্ন ঃ কোন রাজা এলাহাবাদ বা প্রয়াগের নাম 'দানক্ষেত্র' বা 'সন্তোষক্ষেত্র' করেছিলেন?

 👉 পুষ্যভূতি বংশীয় সম্রাট হর্ষবর্ধন এলাহাবাদ বা প্রয়াগের নাম 'দানক্ষেত্র' বা 'সন্তোষক্ষেত্র' করেছিলেন।


প্রশ্ন ঃ হর্ষবর্ধনের সময় পুষ্পালের কাজ কী ছিল? *

 👉 হর্ষবর্ধনের সময় পুষ্পালের কাজ ছিল জমি সংক্রান্ত হিসাব বা দলিল সংরক্ষণ করা


প্রশ্ন ঃ হর্ষবর্ধনের সময় বানিজ্য শুল্ক হিসাবে কোন কর আদায় করা হত?

 👉  হর্ষবর্ধনের সময় বানিজ্য শুল্ক হিসাবে হিরণ্য কর আদায় করা হত।


প্রশ্ন ঃ কে বকাটক রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন? *

 👉 বকাটক রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন বিন্ধ্যশক্তি


প্রশ্ন ঃ 'বকাটক-বংশকেতু' কাকে বলা হয়?

 👉  বিন্ধ্যশক্তিকে  'বকাটক-বংশকেতু' বলা হয়।


প্রশ্ন ঃ বকাটক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? *

 👉  বকাটক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন প্রবরসেন


প্রশ্ন ঃ প্রবরসেনের রাজধানী কোথায় ছিল? *

 👉  প্রবরসেনের রাজধানী ছিল পুরীক


প্রশ্ন ঃ  প্রবরসেন কী উপাধি গ্রহণ করেছিলেন?

 👉 প্রবরসেন চারটি অশ্বমেধ যজ্ঞ করার পর 'সম্রাট' উপাধি গ্রহণ করেছিলেন।


প্রশ্ন ঃ প্রবরপুর শহর কে প্রতিষ্ঠা করেছিলেন?

 👉  প্রবরপুর শহর প্রতিষ্ঠা করেছিলেন দ্বিতীয় প্রবরসেন

24mcq

প্রশ্ন ঃ 'সেতুবন্ধ' কে রচনা করেছিলেন? *

 👉  'সেতুবন্ধ' রচনা করেছিলেন দ্বিতীয় প্রবরসেন


প্রশ্ন ঃ 'হরিবিজয়' কাব্যগ্রন্থ কে রচনা করেছিলেন? *

 👉 'হরিবিজয়' কাব্যগ্রন্থ রচনা করেছিলেন সর্বসেন


প্রশ্ন ঃ বাদামির চালুক্য বংশের প্রথম রাজা কে ছিলেন? 

 👉  বাদামির চালুক্য বংশের প্রথম রাজা ছিলেন জয়সিংহ


প্রশ্ন ঃ বাদামির চালুক্য বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? *

 👉 প্রথম পুলকেশী ছিলেন বাদামির চালুক্য বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ।


প্রশ্ন ঃ কীর্তিরাজ নামে কে পরিচিত ছিলেন?

 👉 কীর্তিরাজ নামে পরিচিত ছিলেন বাদামির চালুক্য বংশের রাজা প্রথম কীর্তিবর্মণ


প্রশ্ন ঃ দ্বিতীয় পুলকেশী কোন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন? *

 👉 দ্বিতীয় পুলকেশী ছিলেন বাদামির চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ।


প্রশ্ন ঃ 'দক্ষিণাপথনাথ' নামে কে পরিচিত ছিলেন? *

 👉  'দক্ষিণাপথনাথ' নামে পরিচিত ছিলেন দ্বিতীয় পুলকেশী


প্রশ্ন ঃ দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে ছিলেন? *

 👉  দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবিকীর্তি


প্রশ্ন ঃ আইহোল প্রশস্তি কে রচনা করেছেন? *

 👉  আইহোল প্রশস্তি রচনা করেছেন রবিকীর্তি


প্রশ্ন ঃ কোন পল্লবরাজা  দ্বিতীয় পুলকেশীকে হত্যা করেছিলেন?

 👉 পল্লবরাজ প্রথম নরসিংহবর্মণ পিতা প্রথম মহেন্দ্রবর্মণের মৃত্যুর প্রতিশোধ নিতে দ্বিতীয় পুলকেশীকে হত্যা করে বাতাপি ধ্বংস করেছিলেন।


প্রশ্ন ঃ হিউয়েন সাঙ কবে দ্বিতীয় পুলকেশীর রাজসভায় এসেছিলেন?

 👉 হিউয়েন সাঙ ৬৪১ খ্রিস্টাব্দে দ্বিতীয় পুলকেশীর রাজসভায় এসেছিলেন।


প্রশ্ন ঃ বিলহনের লেখা গ্রন্থটির নাম কী? *

 👉 বিলহনের লেখা গ্রন্থটির নাম হল বিক্রমাঙ্কদেবচরিত। 


প্রশ্ন ঃ মিতাক্ষরা গ্রন্থটি কে রচনা করেছেন?

 👉 মিতাক্ষরা গ্রন্থটি রচনা করেছেন বিজ্ঞানেশ্বর


প্রশ্ন ঃ বেঙ্গির চালুক্য বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন?

 👉 বেঙ্গির চালুক্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন দ্বিতীয় পুলকেশীর ভাই কুব্জ বিষ্ণু বর্ধন


প্রশ্ন ঃ কল্যাণীর চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

 👉 দ্বিতীয় তৈল বা তৈলপ ছিলেন কল্যাণীর চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ।


প্রশ্ন ঃ দ্বিতীয় তৈলের উপাধি কী ছিল?

 👉  দ্বিতীয় তৈলের উপাধি ছিল 'মহারাজাধিরাজ' 'চক্রবর্তী'। 


প্রশ্ন ঃ কল্যাণীর চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? *

 👉 কল্যাণীর চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ত্রিভুবনমল্ল


প্রশ্ন ঃ কে কবে চালুক্য বিক্রমাদিত্য অব্দ চালু করেছিলেন?

 👉 ১০৭৬ খ্রিস্টাব্দে ত্রিভুবনমল্ল বা ষষ্ঠ বিক্রমাদিত্য  চালুক্য বিক্রমাদিত্য অব্দ চালু করেছিলেন।


প্রশ্ন ঃ বিরূপাক্ষ মন্দির কে তৈরি করেছিলেন? *

 👉 বিরূপাক্ষ মন্দির তৈরি করেছিলেন দ্বিতীয় বিক্রমাদিত্য। 


প্রশ্ন ঃ পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? *

 👉 পল্লব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিবস্কন্দবর্মণ


প্রশ্ন ঃ পল্লবদের রাজধানী কোথায় ছিল? *

 👉 পল্লবদের রাজধানী ছিল কাঞ্চি


প্রশ্ন ঃ 'কিরাতার্জুনীয়ম' গ্রন্থের লেখক কে? *

 👉  'কিরাতার্জুনীয়ম' গ্রন্থের লেখক ভারবি


প্রশ্ন ঃ ভারবি কার সভাকবি ছিলেন?

 👉 ভারবি ছিলেন পল্লবরাজ সিংহবিষ্ণুর সভাকবি।


প্রশ্ন ঃ প্রথম মহেন্দ্রবর্মণ কী কী নামে পরিচিত ছিলেন?

 👉 'বিচিত্রচিত্ত', 'চৈত্যকারী', 'পল্লবমল্ল', গুণভার' ইত্যাদি নামে  প্রথম মহেন্দ্রবর্মন পরিচিত ছিলেন।


প্রশ্ন ঃ পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? *

 👉 প্রথম নরসিংহবর্মণ ছিলেন পল্লবদের শ্রেষ্ঠ রাজা।


প্রশ্ন ঃ  প্রথম নরসিংহবর্মণ কী উপাধি নিয়েছিলেন?

 👉  প্রথম নরসিংহবর্মণ 'মহামল্ল' উপাধি নিয়েছিলেন।


প্রশ্ন ঃ কে কখন 'বাতাপিকোণ্ড' উপাধি নিয়েছিলেন?

 👉 ৬৩২ খ্রিস্টাব্দে  প্রথম নরসিংহবর্মণ বাতাপি অধিকার করে এই উপাধি নিয়েছিলেন।


প্রশ্ন ঃ কবে কার আমলে হিউয়েন সাঙ কাঞ্চিতে এসেছিলেন?

 👉 ৬৪২ খ্রিস্টাব্দে  প্রথম নরসিংহবর্মণের আমলে হিউয়েন সাঙ কাঞ্চিতে এসেছিলেন।


প্রশ্ন ঃ 'রাজসিংহ' উপাধি কে গ্রহণ করেছিলেন?

 👉  'রাজসিংহ' উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় নরসিংহবর্মণ


প্রশ্ন ঃ দন্ডিণ কার সভাকবি ছিলেন?

 👉 দন্ডিণ ছিলেন দ্বিতীয় নরসিংহবর্মণের সভাকবি।


প্রশ্ন ঃ দন্ডিণের লেখা গ্রন্থের নাম কী ?

👉  দন্ডিণের লেখা গ্রন্থের নাম 'দশকুমারচরিত। 


প্রশ্ন ঃ কোন বকাটক রাজাকে 'সত্যনিষ্ঠ যুধিষ্ঠির'-এর সাথে তুলনা করা হয়েছে?

 👉 বকাটক রাজা প্রথম পৃথিবীসেনকে  'সত্যনিষ্ঠ যুধিষ্ঠির'-এর সাথে তুলনা করা হয়েছে।


প্রশ্ন ঃ কোন রাজা বিজাপুরে সঙ্গমেশ্বর মন্দির তৈরি করেছিলেন?

 👉 বিজয়াদিত্য বিজাপুরে সঙ্গমেশ্বর মন্দির তৈরি করেছিলেন।


প্রশ্ন ঃ কে বেঙ্গির চালুক্য বংশের পতন ঘটিয়েছিলেন? *

 👉 চোলরাজ কুলোতুঙ্গ বেঙ্গির চালুক্য বংশের পতন ঘটিয়েছিলেন।


প্রশ্ন ঃ মত্তবিলাস প্রহসন কে রচনা করেছেন? *

 👉 মত্তবিলাস প্রহসন রচনা করেছেন প্রথম মহেন্দ্রবর্মণ


প্রশ্ন ঃ কোন মন্দিরের অপর নাম রাজসিংহেশ্বর মন্দির?

 👉 কৈলাসনাথ  মন্দিরের অপর নাম রাজসিংহেশ্বর মন্দির।


প্রশ্ন ঃ শেষ পল্লব রাজা কে ছিলেন?

 👉 শেষ পল্লব রাজা ছিলেন অপরাজিত বর্মণ


প্রশ্ন ঃ বাদামির চালুক্য বংশের পতন কে ঘটিয়েছিলেন? *

 👉 বাদামির চালুক্য বংশের পতন ঘটিয়েছিলেন দন্তিদুর্গ


প্রশ্ন ঃ বাদামির চালুক্যরা কোন শৈলীর বিকাশ ঘটিয়েছিলেন?

 👉  বাদামির চালুক্যরা বেসারা শৈলীর বিকাশ ঘটিয়েছিলেন।


প্রশ্ন ঃ হর্ষবর্ধনের রাজসভায় হিউয়েন সাঙকে কোন রাজা পাঠিয়েছিলেন?

 👉 হর্ষবর্ধনের রাজসভায় হিউয়েন সাঙকে পাঠিয়েছিলেন তাই সুঙ


প্রশ্ন ঃ 'Prince of Pilgrims' কাকে বলা হয়? *

 👉  'Prince of Pilgrims' বলা হয় হিউয়েন সাঙকে।


প্রশ্ন ঃ হিউয়েন সাঙ কোন বিশ্ববিদ্যালয় থেকে অধ্যায়ন করেছিলেন? *

 👉  হিউয়েন সাঙ নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যায়ন করেছিলেন। 

24mcq

24mcq

Post a Comment

0 Comments