পাল বংশের ইতিহাস | History of the Pala Dynasty - 24mcq

প্রশ্ন ঃ পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? **

 👉 পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল


প্রশ্ন ঃ গোপাল কবে পাল বংশের প্রতিষ্ঠা করেছিলেন?

 👉 ৭৫০ খ্রিস্টাব্দে


প্রশ্ন ঃ পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? **

 👉  পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দেবপাল

প্রশ্ন ঃ পাল যুগের দু-জন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিতের নাম লেখ। *

 👉 পাল যুগের দু-জন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানশান্তরক্ষিত


প্রশ্ন ঃ বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কোথায় গিয়েছিলেন? *

 👉 বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিব্বতে গিয়েছিলেন।


প্রশ্ন ঃ বাংলার প্রথম নির্বাচিত শাসক কে ছিলেন?

 👉 বাংলার প্রথম নির্বাচিত শাসক ছিলেন গোপাল


প্রশ্ন ঃ গোপাল কতদিন রাজত্ব করেছিলেন?

 👉 ৭৫০ থেকে ৭৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত ।


প্রশ্ন ঃ গোপালকে কোথায় 'পরম সৌগত' বলা হয়েছে?

 👉 খালিমপুর তাম্রলিপিতে গোপালকে 'পরম সৌগত' বলা হয়েছে।


প্রশ্ন ঃ গোপালের পাল বংশ প্রতিষ্ঠাকে কোন ঐতিহাসিক 'রক্তপাতহীন বিপ্লব'-এর সাথে তুলনা করেছেন?

 👉 ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার গোপালের পাল বংশ প্রতিষ্ঠাকে 'রক্তপাতহীন বিপ্লব'-এর সাথে তুলনা করেছেন।


প্রশ্ন ঃ ওদন্তপুরী মহাবিহার কে নির্মাণ করেছিলেন? **

 👉 ওদন্তপুরী মহাবিহার নির্মাণ করেছিলেন গোপাল


প্রশ্ন ঃ বৌদ্ধ পণ্ডিত শান্তরক্ষিত কার সমসাময়িক ছিলেন?

 👉  বৌদ্ধ পণ্ডিত শান্তরক্ষিত গোপালের সমসাময়িক ছিলেন।


প্রশ্ন ঃ গোপালের পরে পাল বংশের সিংহাসনে কে বসেছিলেন?

 👉  গোপালের পরে পাল বংশের সিংহাসনে বসেছিলেন ধর্মপাল


প্রশ্ন ঃ ধর্মপালের উপাধি কী ছিল? *

 👉 ধর্মপালের উপাধি ছিল 'পরমেশ্বর পরমভট্টারক'


প্রশ্ন ঃ কে কোথায় বিক্রমশীলা মহাবিহার স্থাপন করেছিলেন? *

 👉 পাল রাজা ধর্মপাল ভাগলপুরে বিক্রমশীলা মহাবিহার স্থাপন করেছিলেন।


প্রশ্ন ঃ সোমপুরী বিহার কে স্থাপন করেছিলেন? *

 👉 সোমপুরী বিহার স্থাপন করেছিলেন পাল রাজা ধর্মপাল

History of the Pala Dynasty - 24mcq

প্রশ্ন ঃ পাল রাজা ধর্মপালের গুরু কে ছিলেন?

 👉  পাল রাজা ধর্মপালের গুরু ছিলেন বৌদ্ধ পণ্ডিত হরিভদ্র


প্রশ্ন ঃ ধর্মপালের প্রধানমন্ত্রীর নাম কি ছিল?

 👉 ধর্মপালের প্রধানমন্ত্রীর নাম ছিল গর্গ। 


প্রশ্ন ঃ কে কাকে 'উত্তরপথস্বামীন' বলেছেন?

 👉 গুজরাটের কবি সোডেল পাল রাজা ধর্মপালকে 'উত্তরপথস্বামীন' বলেছেন।


প্রশ্ন ঃ আরব পর্যটক সুলেমান কার আমলে ভারতে এসেছিলেন?

 👉  আরব পর্যটক সুলেমান দেবপালের আমলে ভারতে এসেছিলেন।


প্রশ্ন ঃ দেবপালের উপাধি কী ছিল?

 👉 'পরমেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ'


প্রশ্ন ঃ দেবপালের মন্ত্রী কে ছিলেন?

 👉 দেবপালের মন্ত্রী ছিলেন ব্রাহ্মণ দর্ভপাণি


প্রশ্ন ঃ  দ্বিতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?

 👉 পাল বংশের ইতিহাস অনুসারে দ্বিতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম মহীপালকে ।


প্রশ্ন ঃ কার নামে 'মহীপাল গীত' রচিত হয়েছিল?

 👉 পাল বংশীয় রাজা প্রথম মহীপালের নামে রচিত হয়েছিল 'মহীপাল গীত'।


প্রশ্ন ঃ কার সময়ে কৈবর্ত বিদ্রোহ দেখা দিয়েছিল ?

 👉 দ্বিতীয় মহীপালের আমলে কৈবর্ত বিদ্রোহ দেখা দিয়েছিল।


প্রশ্ন ঃ কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? **

 👉  কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য বা দিব্যক

প্রশ্ন ঃ 'রামচরিত' গ্রন্থটি কে রচনা করেছেন? **

 👉  'রামচরিত' গ্রন্থটি রচনা করেছেন সন্ধ্যাকর নন্দী।


প্রশ্ন ঃ তৃতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?

 👉 তৃতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় রামপালকে।


প্রশ্ন ঃ কৈবর্ত শাসক ভীমকে কে পরাজিত করেছিলেন? **

 👉  কৈবর্ত শাসক ভীমকে পরাজিত করেছিলেন পাল রাজ রামপাল


প্রশ্ন ঃ কোন পাল রাজা রমাবতীতে রাজধানী স্থাপন করেছিলেন?

 👉 রমাবতীতে রাজধানী স্থাপন করেছিলেন পাল রাজা রামপাল


প্রশ্ন ঃ 'রামচরিত দ্ব্যর্থবোধক' কে রচনা করেছিলেন?

 👉  'রামচরিত দ্ব্যর্থবোধক' রচনা করেছিলেন সন্ধ্যাকর নন্দী


প্রশ্ন ঃ রামপালের সভাকবি কে ছিলেন? *

 👉 রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী


প্রশ্ন ঃ পালবংশের শেষ রাজা কে ছিলেন? *

 👉  পালবংশের শেষ রাজা ছিলেন গোবিন্দ পাল


প্রশ্ন ঃ পাল বংশের অবসান ঘটেছিল কবে?

 👉 ১১৬২ খ্রিস্টাব্দে গোবিন্দ পালের আমলে পাল বংশের অবসান ঘটেছিল।


প্রশ্ন ঃ দায়ভাগ গ্রন্থটি কে রচনা করেছিলেন? *

 👉  দায়ভাগ গ্রন্থটি রচনা করেছিলেন জীমূতবাহন


প্রশ্ন ঃ চক্রপাণি দত্তের লেখা গ্রন্থগুলি কী কী?

 👉  চক্রপাণি দত্তের লেখা গ্রন্থগুলি হল আয়ুর্বেদ-দীপিকা, ভানুমতী, শব্দচন্দ্রিকা, চিকিৎসা-সংগ্রহ প্রভৃতি।

History of the Pala Dynasty - 24mcq

প্রশ্ন ঃ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? **

 👉 বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হল চর্যাপদ


প্রশ্ন ঃ চর্যাপদ কারা রচনা করেছেন? **

 👉  চর্যাপদ রচনা করেছেন লুইপাদ, কাহ্নপাদ, ভুসুকপাদ


প্রশ্ন ঃ কোন পাল রাজার আমলে ত্রিশক্তি সংগ্রামের সূচনা হয়েছিল? **

 👉 পাল রাজা ধর্মপালের আমলে ত্রিশক্তি সংগ্রামের সূচনা হয়েছিল।


প্রশ্ন ঃ কোন পাল রাজা প্রতিহার রাজ মিহিরভোজ ও রাষ্ট্রকূট রাজ অমোঘবর্ষকে পরাজিত করেছিলেন?

 👉 পাল রাজা দেবপাল  প্রতিহার রাজ মিহিরভোজ ও রাষ্ট্রকূট রাজ অমোঘবর্ষকে পরাজিত করেছিলেন।


প্রশ্ন ঃ কোন চোলরাজা প্রথম মহীপালকে পরাজিত করেছিলেন?

 👉 পাল বংশীয় রাজা প্রথম মহীপালকে পরাজিত করেছিলেন চোল বংশীয় রাজা প্রথম রাজেন্দ্রচোল ।


প্রশ্ন ঃ পাল যুগের দু-জন বিখ্যাত ভাস্করের নাম লেখ। *

 👉 পাল যুগের দু-জন বিখ্যাত ভাস্কর ছিলেন বীতপাল ধীমান


প্রশ্ন ঃ বাংলায় মাৎস্যন্যায়ের অবসান ঘটিয়েছিলেন কে? *

 👉 বাংলায় মাৎস্যন্যায়ের অবসান ঘটিয়েছিলেন পাল রাজা গোপাল


প্রশ্ন ঃ রাজেন্দ্রচোল কোন পাল রাজাকে পরাজিত করে গঙ্গাইকোন্ড উপাধি নিয়েছিলেন?

 👉 প্রথম মহীপালকে পরাজিত রাজেন্দ্রচোল গঙ্গাইকোন্ড উপাধি নিয়েছিলেন।


History of the Pala dynasty - 24mcq

24mcq

Post a Comment

0 Comments